1

নোয়াখালীতে জামিনে মুক্তি পেয়েছে যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক

মোঃ আবদুল আজিজ নোয়াখালী জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক  নুরুল আমিন খান  জামিনে মুক্ত হয়েছেন।সোমবার (২১মার্চ) দুপুরে নোয়াখালী জেলা জজ আদালত তাদের  জামিন মঞ্জু করেন । পরে রাত ৮টায় নোয়াখালী কারাগার থেকে মুক্ত হন।এর আগে ১ ফেব্রুয়ারি নুরুল আমিন খানের নেতৃতে দ্রব্য মূল্যের দাম কমানোর দাবিতে একটি মিছিল বের করে নোয়াখালী জেলা যুবদল। পরদিন ২ ফেব্রুয়ারারি  বুধবার নুরুল আমিন খানকে পুলিশের কাজে বাধা সহ বিভিন্ন অভিযোগে  গভীর রাতে তার বাসা থেকে গ্রেফতার করে সুধারাম মডেল  থানা পুলিশ । অপর দিকে  যুবদলের সভাপতি ও চট্রগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনকে পুজা মন্ডপ ভাংচুর সহ বিভিন্ন মামলায় চট্রগাম থেকে গ্রেফতার করে পুলিশ।