1

ঠাকুরগাঁও হরিপুরে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মাহিম (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও মৌলভীপাড়া এলাকায় এ দুঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আল আমিন ওরফে বাবুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ১৯ মার্চ দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকার সময় মাহিম পাকা রাস্তার পাশে খেলাধুলা করার সময় মীরডাঙ্গী হইতে বনগাঁও বাজার গামী একটি বালু ভর্তি মহেন্দ্র ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলে মাহিম মৃত্যু বরণ করেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহেন্দ্র ট্রাক্টরটি আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন চলছে।