1

কেশবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদজাপন

ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উপলক্ষে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ১৫ মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও আবু শারাফ সাদেক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড বলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন উপজেলা তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদ। আলোচনা সভায় কেশবপুরে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোন অসাধু ব্যবসায়ী সুযোগ নিলেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এছাড়া আসন্ন রমজান মাসেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বাজার মনিটরিং।