কবি আশরাফ উজ্জামান রচিত রৌমারীতে দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সংকেত’মোড়ক উম্মোচন

মিন্টু মিয়া,রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে কবি আশরাফ উজ্জামান রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সংকেত’এর মোড়ক উম্মেচন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হল
রুমে লাইফ লাইন সমাজ কল্যাণ সংস্থা ও সুবচন কবিতা পরিষদের আয়োজনে ওব্যবস্থাপনায় এই মোড়ক উম্মোচন করা হয়। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সংকেত’ এর মোড়কউম্মোচন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদচেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও খন্দকার শামছুল আলম, রৌমারী সরকারি কলেজের সহকারি
অধ্যাপক মজিবুর রহমান (অব:), সহকারি অধ্যাপক ও সুবচন কবিতা পরিষদের নির্বাহী
পরিচালক আঞ্জুমান আরা, কবি সরকার নুরুল ইসলাম, রৌমারী সরকারি উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আবু হোরায়রা, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রাশেদুল ইসলাম বাবুল, ইউপি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিনু, আওয়ামীলীগ
নেতা সামছুদ্দোহা, লাইফ লাইন সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি শাহ.মো. আ:
মোমেন, তথ্য প্রযুক্তি বিষয়ক আবু তৈয়ব আকাশ, কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম, যুগ্ন
সাধারন সম্পাদক আতিকুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক
জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অনেকেই।