1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
৭ ই মার্চের ভাষণে বাঙালি জেগে উঠেছিল-শেখ তন্ময় - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

৭ ই মার্চের ভাষণে বাঙালি জেগে উঠেছিল-শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
Spread the love

বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ পাকিস্তানের চব্বিশ বছরের ইতিহাস ছিল শোষণ-বঞ্চনার। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রটির শুরু থেকেই ছিল বাঙালি বিদ্বেষ। বাঙালি তার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছে অব্যাহতভাবে। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বাঙ্গালি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে বাঙালি জেগে উঠেছিল। অধিকার আদায়ের শক্তি ও সাহস পেয়েছিল। বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সোমবার (৭ মার্চ) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জমান পৌর আওয়ামী লীগ এর সভাপতি শেখ বশিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শওকাত হোসেন প্রমুখ। এর আগে সকাল ১০টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। এর পরে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। পরে পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগ ও সহযোগিত সংগঠনের নেতাকর্মী, বাগেরহাট প্রেসক্লাব, পিটিআইসহ বিভিন্ন সরকারী দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দুপুরে বাগেরহাট সরকারি পিসি কলেজে ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares