বালিয়াডাঙ্গীতে জাতীয় বীমা দিবস পালন

ফজলুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার সকালে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর বালিয়াডাঙ্গী মেট্টো থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্সের বালিয়াডাঙ্গী মেট্টোর শাখা ব্যবস্থাপক জসিম উদ্দীন, শরিফুল আসলাম, ইউনিট ব্যবস্থাপক নুসরাত জাহান, ফিন্যন্সিয়াল এসোসিয়েট মতিউর রহমান প্রমুখ এতে উপস্থিত ছিলেন। জানা গেছে, সোনালী লাইফ ইন্সুরেন্সের আওতায় বালিয়াডাঙ্গী মেট্টোর পাঁচ হাজার গ্রাহক রয়েছে।