1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ঝিনাইদহে দিনে দুপুরে ধর্ষণ ও হত্যার শিকার পঞ্চাশোর্ধ নারী - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

ঝিনাইদহে দিনে দুপুরে ধর্ষণ ও হত্যার শিকার পঞ্চাশোর্ধ নারী

সম্রাট শাহ্, ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love
সম্রাট শাহ্, ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ছাগলের জন্য কাঁঠালের পাতা আনতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে বিবিজান(৫০) নামের এক নারী। ঐনারী ঝিনাইদহ সদর উপজেলার শহরতলীর পোড়াহাটি গ্রামের কসাইপাড়ার আনার কসাইয়ের স্ত্রী। এই ঘটনায় গ্রামবাসীকে একজনকে আটক করে র‍্যাবের হাতে তুলে দিয়েছে বলে জানাগেছে। জানাগেছে, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ছাগলের জন্য কাঁঠালের পাতা আনতে যান পার্শ্ববর্তী ওসমানের বাগানে। পরে গ্রামের লোকজন বিবিজানকে বিবস্ত্র অবস্থায় হাতপা বাধা দেখতে পেয়ে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। মমূর্ষ অবস্থায় বিবিজানের পাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে গ্রামবাসী। গ্রামবাসীদের ধারণা তাকে ধর্ষণ করা হয়েছে। বিবিজানের কপালে মারাত্বক আঘাতের চিহ্ন ও হাত-পা ভেঙে ফেলা হয়েছে হয়েছে জানিয়েছে গ্রামবাসী। ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক(ওসি অপারেশন) আবুল খায়ের জানান, ‘ছাগলের পাতা কাটতে বিবিজান নামের এক নারী মাঠে গেছিল।এই সময় পাগল প্রকৃতির এক লোক তাকে হাত-পা বেধে নির্যাতন করে।গ্রামবাসীরা নারীকে মমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে ও ঐ লোককে জিজ্ঞাসা করতে গেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে র‍্যাবের হাতে তুলে দিয়েছে।এবং আহত অবস্থায় বিবিজানকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুরে রেফার্ড করে সদর হাসপাতালের ডাক্তার। ফরিদপুর নেওয়ার পথে মারা যায়। বর্তমানে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।’  ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। লাশের সুরতহাল তদন্ত করে এসআই রফিক। তিনি বলেন, ‘ নিহতের মাথায় ও হাত-পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’ স্থানীয়রা বলছেন যৌন লালসা থেকেই এই হত্যা কান্ড ঘটিয়েছে এই ব্যক্তি। তবে র‍্যাবের হাতে আটক ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। র‍্যাব আসামিকে থানায় হস্তান্তর করলেই তারা জানাতে পারবে বলে জানান। র‍্যাব ক্যাম্প ঝিনাইদহকে ফোন করা হলেও রিসিভ করেনি।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares