কুড়িগ্রামের সোনাভরি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ইউনুছ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের উত্তর বন্দবেড় এলাকায় সোনাভরি নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। (১৮ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সোনাভরি নদীতে এই ঘটনা ঘটে।মঙ্গলবার দুপুরের দিকে উত্তরবন্দবেড় গ্রামের নজরুল ইসলাম (৪৫) গরুর ঘাস কাটতে গিয়ে নদীতে একটি লাশ দেখতে পেয়ে গ্রামবাসিকে জানায়। গ্রামবাসি এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। উপজেলার রৌমারী মহিলা কলেজ পাড়ার মৃত কারী মো.আব্দুর রহিমের ছেলে রমজান আলী (৩৫)সহ অনেকে জানান, ওই ব্যক্তি বাক-প্রতিবন্দ্ধী ছিল। প্রায় ১০বছর যাবৎ ভারটেক্স স্কুলের বারান্দায় রাত্রী যাপন করতেন। দিনের বেলায় বড়শি দিয়ে নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করতেন। সে বাড়ির ঠিকানা বলতে পারতো না।রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, সোনাভরি নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। কেউ তার ঠিকানা বলতে পারছেনা। আইনি ব্যবস্থা চলমান।