1

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসীকে দুদকে তলব

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসীকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশন (দুদক) সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ৷

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে।

বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গে আঁতাত করে গোপনে জামিন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাকে দুদক তলব করেছে।