বগুড়ার সারিয়াকান্দিতে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন- ইউএনও

পলাশ, সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় চলমান এসএসসি/সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। সোমবার সকালে সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয় ও ফুলবাড়ী গমীরউদ্দিন স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এসময় কেন্দ্র সচিব ফুলবাড়ি গমির উদ্দিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিউল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিলন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।