চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিলেন মোঃ রাজু আহমেদ

আব্দুল জলিল মিয়া সাভার (আশুলিয়া ),ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের দোসাইদ এলাকার দরিদ্র অসুস্থ্য মোঃ নাজিমুদ্দিন কে অপারেশনের জন্য নগদ অর্থ সহায়তা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য ও আসন্ন আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃরাজু আহমেদ।আজ (২৫ অক্টোবর ) মঙ্গলবার সন্ধ্যায় রাজু গ্রুপের প্রধান কার্যালয়ে অসুস্থ মোঃ নাজিমুদ্দিন এর হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন তিনি।এ সময় তিনি বলেন,সাধ্যমত চেষ্ট করেছি, মোঃ মোশারফ হোসেন এর জন্য,তার মতো আশুলিয়া ইউনিয়নে প্রায় শতাধিক অসুস্থ্য মানুষের পাশে দাঁড়িয়েছি।এর আগে চেয়ারম্যান প্রার্থী মোঃ রাজু আহমেদ আশুলিয়া ইউনিয়নে কঠোর লকডাউনের মধ্যেও প্রতিদিন অসহায় ও দরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী দিয়ে এসেছে।