শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সাব্বির হোসেন শরণখোলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সম্প্রীতি র্যালি বের হয়ে অডিটরিয়ামের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ ও র্যালিতে ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, হিন্দু, বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, রায়েন্দা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মো. মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ প্রমুখ।এ সময় বক্তারা শরণখোলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন বলে একমত পোষণ করেন।