1

সুন্দরগঞ্জে লিমার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

এস এম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ধর্মপুর পি এন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী লিমা আক্তারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর বাজার তিনমাথায় সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ। মানববন্ধনে হত্যার মূল পরিকল্পনাকারী ও অন্যান্য আসামীদের ফাঁসি দাবি করে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীপুর ইউনিয়ন শাখার– সাধারণ সম্পাদক এ কে এম কামরুল হুদা রাজু, শ্রীপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, কৌশিক আহমেদ রুবেল, ফিরোজ কবির, মাজেদুল ইসলাম, আজাহারুল ইসলাম প্রমুখ।