1

কম্পিউটারে পর্নোগ্রাফি র‌্যাবের হাতে আটক-৬

শহিদুল ইসলাম সুইট সিংড়া নাটোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নাটোরের সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।বুধবার রাত ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার চৌগ্রাম বাজার ও জামতলী নিচাবাজার থেকে ৬ জন কম্পিউটার ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব।আটককৃতরা হলেন, বড় চৌগ্রামের রুবেল (২৪), সাইফুল ইসলাম (৩০),জুয়েল (২৪), শাহ্ সুফি ওরফে শুভ (২৪), পাকুড়িয়া গ্রামের সাব্বির হোসেন (২৪) ও শ্রী রঞ্জন (২৮)।র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,তাঁরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল -কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে হস্তান্তর করে আসছিল। পরে তাঁদের বিরুদ্ধে সিংড়া থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।