1

গিলাতলায় গৃহবধুর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা

মিহির রঞ্জন বিশ্বাস ফুলতলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ খুলনা খানজাহান আলী থানাধীন গিলাতলা ৫ নং ওয়ার্ডের গাজীপাড়ায় মৃত ওহিদুল খন্দকারের স্ত্রী জাহানারা বেগম(৪২) রান্নাঘড়ের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে । তার পরিবার সুত্রে জানা যায় ২২ আগষ্ট রবিবার ভোর বেলা কোন এক সময় ঘরের আড়ার সাথে ওড়না  পেচিয়ে সে আত্মহত্যা করে । ফজরের নামাজ শেষে তার ননোদ বাড়ির রান্নাঘরের দরজা খুলতেই জাহানারা কে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে । খবর পেয়ে শিরোমনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন ।