মোঃ আতিকুর রহমান শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
রবিবার, ১৫ আগস্ট, ২০২১
Spread the love
মোঃ আতিকুর রহমান শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতিয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী।আজ সকালে শহরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শোকর্যালী বের করে। শোকর্যালী শহরের প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ৮ টায় প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাস্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগসহ নানা সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।