1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন দিঘলিয়ায় আতাই নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার বাগেরহাট কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন চাঁদপুরে জেলেদের ৫টন চাল জব্দ, বিক্রির অভিযোগে তদন্ত কমিটি সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মল্লিকের সাক্ষাৎ নবীনগরে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির সভা অনুষ্ঠিত এমপি নয়নের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে মতবিনিময় সভা জামপুরে জাকির হোসেন বাবুকে ঘিরে নির্বাচনী তৎপরতা

মানিকছড়িতে প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফুটল ৯৪ পরিবারে

মো.জাকির হোসেন, মানিকছড়ি –খাগড়াছড়ি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
Spread the love

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০১৮-১৯ ও ২০১৯–২০ অর্থবছরের টিআর কর্মসূচির আওতায় মানিকছড়ির ৯৪ টি অসহায় ও গৃহহীন পরিবারকে নতুন ঘর নির্মাণের বরাদ্দ হয়েছে। এ প্রকল্পে হতদরিদ্র অসহায় পরিবার, যাদের সামান্য জমি আছে, কিন্তু ঘর নেই, তাদের নিজ জমিতে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। আর আশ্রয়ন–২ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২ টি বিশেষ ডিজাইনের ঘর নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ ৫১ হাজার টাকা।

এ টাকায় পরিবারগুলোকে দেওয়া হচ্ছে একটি দুর্যোগ সহনীয় দু’কক্ষ বিশিষ্ট পাকা ঘরের সঙ্গে রান্না ঘর, বেলকুনি ও টয়লেট।

স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে জরিপ চালিয়ে উপজেলার ৪ টি ইউনিয়নে ৯৪ টি পরিবারের তালিকা করা হয় মানিকছড়ি উপজেলায়। এর মধ্যে ৮৪ টি ঘর উপকার ভোগী পরিবারের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে আর বাকি ১২ টি ঘর প্রায় শেষের দিকে।

অনিয়ম ঠেকাতে প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ সার্বক্ষণিক তদারকি করে মেয়াদকালের মধ্যেই নির্মাণকাজ শেষ করেন।এরই মাঝে নির্মিত নতুন ৮৪ টি বাসগৃহে বসবাস করতে শুরু করেছে পরিবারগুলো।

সরেজমিনে এ প্রকল্প বাস্তবায়নের দৃশ্য দেখতে উপজেলার সদর ইউনিয়নের গচ্ছাবিল এলাকায় গেলে মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী মোসাম্মৎ মরম চাঁন বিবি বলেন, আমরা খুব গরীব মানুষ। স্বামী মারা যাওয়ার পর জীবন যাপন করতে অনেক কষ্ট হয়ে ছিল।এমন সময় প্রধানমন্ত্রী একটি সুন্দর ঘর দেওয়ায় অনেক উপকার হয়েছে।

উপকার ভোগী নুনু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যদি সাহায্য না করত তাহলে আমাদের এই ঘর সারা জীবনেও বানানো সম্ভব ছিল না।এখন বুঝতে পারছি সরকার গরীব মানুষের জন্য কত বড় মহৎ কাজ করছে।

দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. কামাল উদ্দিন বলেন, বাসগৃহগুলো নির্মাণের সময় উপকরণের গুণগত মান বজায় রেখে কাজ করা হয়েছে।

প্রকল্পের ব্যাপারে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক তদারকিতে সুষ্ঠুভাবে যারা বাসগৃহ পাওয়ার উপযুক্ত তাদেরকেই এগুলো দেওয়া হয়েছে। অসহায় মানুষের কল্যাণ, উন্নয়ন ও পূর্নবাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি