1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কঠোর লকডাউনে গাজীপুরে আওয়ামী লীগ নেতার ঈদ পুনর্মিলনী - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

কঠোর লকডাউনে গাজীপুরে আওয়ামী লীগ নেতার ঈদ পুনর্মিলনী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
Spread the love

গাজীপুরের টঙ্গীতে কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে এক আওয়ামী লীগ নেতা ঈদ পুনর্মিলনী আয়োজন করেন। এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে জানা গেছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে মহানগরীর টঙ্গীর দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে প্যান্ডেল টাঙিয়ে জাকজমকপূর্ণভাবে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের ভোজের দাওয়াত দেন গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কামরুল হাসান দিপু।

দুপুর একটার পর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দিপুর বাসায় এসে উপস্থিত হয়। এরপর কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে শুরু হয় দুপুরের খাওয়া-দাওয়া। ভূরিভোজের পুরো অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ প্রচার করেন ইমরান হোসেন বাবু নামে এক ছাত্রলীগ নেতা।

ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতা বলেন, আসসালামু অলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ৪৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য সচিব কামরুল হাসান দিপুর বাসভবনে। গাজীপুর সিটি করপোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের নির্দেশে আমাদের ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কামরুল হাসান দিপু ভাই তার বাসায় ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছেন এবং বিশাল খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী জুয়েলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

এদিকে সরকারি নিদের্শনা অমান্য করে ঈদ পুনর্মিলনীর আয়োজন করার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা কামরুল হাসান দিপু প্রথমে অস্বীকার করে বলেন, যারা আজকের অনুষ্ঠানে এসেছিল তারা আমার আত্মীয়স্বজন। পরে ফেসবুক লাইভ ভিডিওর কথা জানালে তিনি বলেন, রাজনীতি করলে নেতাকর্মীরা সবসময়ই আসা যাওয়া করে। আজকেও তার উল্টো কিছু হয়নি। পরে বৃষ্টির কারণে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে একটি অনুষ্ঠান আয়োজন করার মতো চেয়ার, টেবিলসহ অন্যান্য মালামাল ছিল। ধারণা করছি, পুলিশ যাওয়ার আগেই আয়োজকরা তাড়াহুড়ো করে অনুষ্ঠান শেষ করে চলে গেছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares