খুলনায় সাবেক সিবিএ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ খুলনার এ্যাজাক্স জুট মিলের সাবেক সিবিএ নেতা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান ( ৫৬) এর মরদেহ তার রুমের ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ। ৩০ জুন বুধবার বেলা ১২টায় তার মরদেহ উদ্ধার করে খুমেক হাসপাতালে ময়না তদন্তের জন্যে প্রেরণ করেছে পুলিশ।সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। প্রবাসী থাকাকালীন তার হার্টের সমস্যাজনিত কারনে তিনি দেশে চলে আসেন। সম্প্রতি তিনি খানজাহান আলী থানাধীন যোগিপোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ফিরোজ মিয়ার বাড়ি ভাড়া নিয়ে একাই বসবাস করতেন। তার স্ত্রী গ্রামের বাড়ি মাদারিপুরে এক ছেলেকে নিয়ে বসবাস করেন। স্ত্রী ও ছেলেকে এখানে নিয়ে আসার কথা থাকলেও অবশেষে পারলেন না তিনি। বাড়ির মালিক সকালে রুমের ভীতর থেকে দুর্ঘন্ধ ছড়িয়ে পড়তে দেখে জানালার পর্দা খুলে দেখতে পায় মতিয়ার রহমানের মরদেহ খাটের উপর পড়ে আছে। এসময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন।