সিলেটের গোয়াইনঘাটে নতুন ওসির যোগদান

শাহ আলম গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সিলেটের গোয়াইনঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব যোগদান করেছেন। গত রোববার তিনি থানায় যোগদান করেন।এরআগে তিনি ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।তিনি গোয়াইনঘাট থানার সদ্য সাবেক ওসি মো. আব্দুল আহাদের স্থলাভিষিক্ত হলেন। যোগদানের পর গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।এ সময় চেয়ারম্যান নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।