1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যুক্তরাষ্ট্রের আলাবামায় সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ নিহত ১০ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের আলাবামায় সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ নিহত ১০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
Spread the love

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বাটলার কাউন্টিতে ঝোড়ো হাওয়ার কারণে ১৮টি গাড়ি একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে ৯ শিশুসহ ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ জুন) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি।

বাটলার কাউন্টির করোনার ওয়েন গারলক জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নয় মাস থেকে ১৭ বছর বয়সী শিশু রয়েছে। ভেজা রাস্তার কারণে গাড়িগুলো সড়কে আটকে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার পরিণতিতে ঘটে এই দুর্ঘটনা।

ক্রান্তীয় ঝড় ক্লদেতে আলাবামার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আচমকা বন্যার সঙ্গে টর্নেডোর আঘাতে ডজন ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে। বাটলার কাউন্টি করোনার গারলক বলছেন, দুর্ঘটনায় নিজের গাড়িতে এক ব্যক্তি ও তার নয় মাসের কন্যাশিশু নিহত হয়েছে।

নিহতদের বাকি আট জন শিশু। তারা তাল্লাপুসা কাউন্টি গার্লস র্যাঞ্চের একটি গাড়িতে ছিল। প্রতিষ্ঠানটি অনাথ, অবহেলিত ও নির্যাতিত কন্যাশিশুদের লালন-পালন করে থাকে। নিহত এই আট শিশুর মধ্যে সবচেয়ে ছোটটির বয়স চার বছর।

অলাভজনক প্রতিষ্ঠানগুলোর দেখভাল করা আলাবামা শেরিফ ইয়ুথ র‌্যাঞ্চেস ফেসবুক পোস্টে লিখেছে, ‘আমরা আজ গভীরভাবে শোকাহত। র‌্যাঞ্চ পরিবার আজ বড় এক ক্ষতির মধ্যে পড়েছে। আমাদের একটি গাড়ি দুর্ঘটনায় নয় শিশু মারা গেছে।’

বাটলার কাউন্টি শেরিফ ড্যানি বন্ড বলেছেন, ‘দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তবে সংখ্যাটা কতজন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সে এক ভয়াবহ দৃশ্য। আমার জীবনে আমি যত সড়ক দুর্ঘটনা দেখেছি এটি সবচেয়ে ভয়াবহ।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares