1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়ার বিপক্ষে সিইসি - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়ার বিপক্ষে সিইসি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১
Spread the love

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের বিপক্ষে মত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তবে আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে এ বিভাগকে মন্ত্রণালয়টিতে হস্তান্তর করতে হবে বলে জানিয়েছেন সিইসি।

আজ রোববার (৩০ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে নির্বাচন কমিশনের (ইসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, এনআইডি ভোটার তালিকার একটি বাই প্রোডাক্ট। এই কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার মধ্যে জটিলতা তৈরি হবে। আমাদের যুক্তিগুলো সরকারের কাছে পৌঁছালে সিদ্ধান্ত হস্তান্তরের বিষয়টি পুনর্বিবেচনা হতে পারে।

তিনি আরও বলেন, আগামীকালের (সোমবার) মধ্যে কমিশনের অবস্থান জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হবে। বর্তমানে কমিশন বিষয়টি নিয়ে অন্ধকারে আছে।

নুরুজ্জামানের পর প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। এটা আসলে জটিল কাজ। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি একটা প্রতিবেদন তৈরি করবেন। সেখানে নির্বাচন কমিশনের যুক্তিগুলো তুলে ধরবেন। তারপর সচিব সাহেব সেটা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেবেন। অন্যান্য দেশে জাতীয় পরিচয়পত্র তথা ইসির কাছে থাকে না, এটাও একটা কারণ হতে পারে। আমরা মনে করি, এনআইডি নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত। তবুও সরকারের কী চিন্তাধারা আছে দেখা যাক।

কে এম নূরুল হুদা বলেন, ভোটার তালিকা করব আমরা, এনআইডি থাকবে তাদের কাছে এটা কোনোভাবেই হয় না। এতে করে ভোটার তালিকা করতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের সিআরভিএস প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি শিশু জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে সার্ভারে তথ্য সংগ্রহ করে রাখতে চাইছে। যদি তারা সিআরভিএস করে ফেলতে পারে তাহলে আলাদা দুটি সার্ভার থাকার প্রয়োজন নেই। তখন হয়তো এনআইডির তথ্য ভাণ্ডার অটোমেটিকেলি (স্বয়ংক্রিয়) তাদের কাছে চলে যেতে পারে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares