1

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

মোজাম্মেল হক,গোয়ালন্দ,দৈনিক শিরোমণিঃ
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম কে  নিঃশর্ত মুক্তির দাবিতে গোয়ালন্দে মানববন্ধন।  বুধবার (১৮ মে) গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে বেলা ১১ টার সময়  বাজারের প্রধান সড়কের পাশে প্রেসক্লাবের সামনে  সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তার ও মিথ্যা মামলার প্রতিবাদে  নিঃশর্ত মুক্তির দাবিতে সকল সাংবাদিক  মুক্তিযোদ্ধা  শিক্ষক  এবং প্রথম আলো বন্ধু সভার নেতাকর্মীরা ঘন্টা ব্যাপী এই  মানববন্ধন পালন করেন।প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ শামীমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময়  বক্তব্য  রাখেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল পত্রিকার সাংবাদিক  মুহাঃ আজু শিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক গনেশ পাল, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও প্রথম আলো পত্রিকার সাংবাদিক  মো.রাশেদ রায়হান, প্রেসক্লাবের সিনিয়র  সহসভাপতি ও ভোরের পাতা পত্রিকার সাংবাদিক মো.আবুল হোসেন, গোয়ালন্দ উপজেলার সাবেক মুক্তিযুদ্ধের  কমান্ডার মো.ছামাদ মোল্লা, কামরুল ইসলাম কলেজের  সাবেক অধ্যক্ষ কে মহিদ হিরা, রাবেয়া মহিলা কলেজের অধক্ষ আ.কাদের শেখ,প্রথম আলো বন্ধু সভার সাবেক  সভাপতি  গণেশ আগর আলা,  আশরাফুল  আলম, সাজ্জাদ প্রমুখ।সে সময়  বক্তরা বলেন, প্রথম আলোর  জ্যেষ্ঠ সাংবাদিক  রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তির দাবি জানান সেই সাথে তাকে হেনস্তাকারীদের বিরুদ্ধে  আইনি ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।