খুলনা ফুলতলায় নারকেল গাছ চাপায় কাঠুরিয়ার মৃত্যু

মিহির রঞ্জন বিশ্বাস,ফুলতলা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
খুলনা ফুলতলা আজিবর সরদার (৫৫) নামে এক দিনমজুর কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলতলা ডাউকোনা গ্রামের মৃতঃ আব্দুল গণি সরদারের পুত্র কাঠুরিয়া আজিবর পার্শবর্তী নারকেল গাছ কাটতে গিয়ে গাছের নিচের চাপা পড়ে ঘটনা স্থলে মৃত্যু ঘটে। এলাকাবাসী জানায়, ছাতিয়ানী গ্রামের মৃতঃ কেরামত খাঁর পুত্র বিল্লাল খাঁ তার বাগানের বৈদ্যুতিক তারের পাশের একটা নারকেল গাছ কাটার জন্য আজিবর সরদারকে দিনমজুর হিসাবে কাজে নেয়। নাককেল গাছটি কাটার একপর্যায়ে কাঠুরিয়া গাছের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।