1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জেলা প্রশাসক দপ্তরের কর্মচারীর,কিলঘুষিতে স্কুলের আয়া রক্তাক্ত - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা নরসিংদীর মনোহরদীতে অটোচালককে কুপিয়ে হত্যা নান্দাইলে মসজিদের ওয়াকফ সম্পত্তি, আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন মুন্সীগঞ্জ গজারিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ১ যশোর থেকে নিষিদ্ধ সিরাপসহ তিন মাদক পাচারকারী আটক কুমিল্লায় চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার খুলনা থেকে অন্য জেলায় সার পাচারের চেষ্টা ব্যবসায়ীকে জরিমানা ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

জেলা প্রশাসক দপ্তরের কর্মচারীর,কিলঘুষিতে স্কুলের আয়া রক্তাক্ত

মোঃ ইনছান আলী,জেলা প্রতিনিধি ঝিনাইদহ, দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
Spread the love
মোঃ ইনছান আলী,জেলা প্রতিনিধি ঝিনাইদহ, দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়া শিউলি খাতুন (৩৮) কে কিল ঘুষিতে রক্তাক্ত জখম করেছে ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের কর্মচারী নিশাত ও তার সহযোগী প্রদিপ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিদ্যালয়ের প্রধান ভবনের পিছনে এ ঘটনা ঘটে। নতুন সরকারী চাকরী পাওয়া অভিযুক্ত নিশাত নিশ্চিন্তপুর এলাকার এবাদৎ হোসেনের ছেলে এবং স্থানীয় এমপির ভাতিজা। আহত শিউলি খাতুন জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা  আমাকে অফিসে ডেকে আম গাছ থেকে আম পাড়ার জন্য বলেন। প্রধান শিক্ষকের কথামতো আয়া আম পাড়তে গাছের কাছে গেলে প্রদীপ ও নিশাত আমার গলায়, কানে জোরে থাপ্পড় ও নাকে ঘুষি মারে। এতে তার নাক ও কান দিয়ে রক্ত প্রচুর রক্তক্ষরন হয়। খবর পেয়ে স্কুলের সহকর্মীরা আয়া শিউলিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্কুলের মালিকানাধীন গাছের আম নিশাত ও প্রদীপ কাউকে পাড়তে দেয় না। সরকারি নলডাঙ্গা ভ‚ষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুলের প্রধান ভবনের পেছনের গাছ থেকে আম পাড়তে যায় শিউলিসহ ৪ জন। আম পাড়তে গেলে প্রদীপ ফোন করে নিশাতকে ডেকে আনে। নিশাত এসে শিউলি খাতুনকে নাক, মুখ ও কানে কিল-ঘুষিতে আহত করে। হামলায় শিউলির নাকের হাড় ভেঙে গেছে বলে প্রধান শিক্ষক জানান। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুবর্ণা রাণী সাহা বলেন, টেলিফোনে প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। তিনি থানায় অভিযোগ করতে প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares