1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি'র পৃথক অভিযানে মদ ও ফেন্সিডিল আটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মদ ও ফেন্সিডিল আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
Spread the love
চুয়াডাঙ্গা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ চুয়াডাঙ্গা সীমান্তে ৫৮ বিজিবি’র মাদকবিরোধী পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ এক মাদককারবারি আটক হয়েছে। ফেন্সিডিলসহ আটককৃত আসামি হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মঝেরপাড়ার মৃত শাহজাহান হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন।  বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত উথলী বিওপি’র ৩ সদস্য বিশিষ্ট টহল দল নায়েক মোঃ শাহেদ আলীর নেতৃত্বে বুধবার (১২ই মে) রাত সাড়ে ১১টার সময় সীমান্ত পিলার ৭৫ হতে আনুমানিক ৩ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের মাঝেরপাড়ায় মোঃ বারেক হোসেনের বাঁশবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদককারবারিকে আটক করা হয়। একই ব্যাটালিয়নের অধীনস্ত মাধবখালী বিওপি’র ৪ সদস্য বিশিষ্ট টহল দল নায়েক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ই মে) ভোর ৬টার সময় সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় বেনীপুর বিওপি’র ৫ সদস্য বিশিষ্ট টহল দল সুবেদার মোঃ আমজাদ হোসেন মোল্লার নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার নবদুর্গাপুর গ্রামের পানবরজের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল ভারতীয় মদ আটক করে। বিজিবি কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares