1

মাটির ট্রাকে প্রান গেলো গোপালপুরের পোষাক কর্মী রুবেলের

মাটিবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে টাঙ্গাইলের গোপালপুরের রুবেল (২৬) নামে এক পোষাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মহসিন উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে ভূঞাপুর উপজেলার সানক বয়ড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। থানার উপ-পরিদর্শক জুয়েল খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, রুবেল সানেক বয়ড়া বাজারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় মাটি পরিবহনের একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।