1

মধুপুরে বিপন্ন নীলগাই আটকের দাবি

মোঃ রুবেল আহমেদ, (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের মধুপুরে বিপন্ন প্রজাতির একটি নীলগাই ফেসবুক পোস্টের মাধ্যমে আটক হবার দাবি করা হয়েছে, মধুপুরবাসী গ্রুপে পোস্টের মাধ্যমে এই দাবি করেছেন  কেএইস সজিব আহমেদ,
আজ সোমবার (১০ই মে) সন্ধ্যায় তিনি লিখেছেন, ” মধুপুরের দক্ষিণ লাউফুলায় কিছুক্ষন আগে বিরল প্রজাতির একটি বন-গরু আটক করেছে এলাকাবাসী।
গরুটি বিরলপ্রজাতির হওয়ায় ইহা একনজর দেখার জন্য লোকজন উপচে পড়া ভিড় করছে।

ছবি ফেসবুক থেকে পাওয়া

 

তবে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করতে পোস্ট কারি কেএইস সজিব আহমেদের নিকট মোবাইল নাম্বার চাওয়া হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত তার মোবাইল নাম্বার পাওয়া যায়নি ।
জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে দুই নীলগাই নিয়ে বিগত দুই দিন ধরে বিপাকে পড়েছেন এলাকার মানুষ। হঠাৎ লোকালয়ে চলে এসে বিলুপ্তপ্রায় এ প্রাণী দু’টি নষ্ট করছে ফসল।

আবার নীলগাই দেখার জন্য ভিড়ও জমাচ্ছেন শত শত মানুষ।

জানা যায়, গত দু’দিন ধরে দু’টি নীলগাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে।

মাঝে মধ্যে কৃষকের পাকা ধান নষ্ট করছে। এক নজর দেখার জন্য শত শত মানুষ প্রাণীটির পিছনে দৌড়াচ্ছেন।

মানুষের তাড়া খেয়ে  বিশ্রাম নিতে না পেরে হাঁফিয়ে উঠছে বিলুপ্তপ্রায় এ প্রাণী দু’টি। বাঘেরহাট নচিয়ামামুদপুর গ্রামের ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম জানান, গত দু’দিন ধরে নীলগাই দু’টি প্রথমে চেড়াভাঙ্গা সংলগ্ন পাহাড়ের টিলার উপর দেখতে পান এলাকার লোকজন।

বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান জানান, তিনি শুনেছেন দু’টি নীলগাই দু’দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে।

ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নীলগাই দু’টি পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

রফিকুল ইসলাম খান  উপজেলা প্রাণিসম্পদ ও বন বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করেন শিগগিরই বিলুপ্তপ্রায় প্রাণী দু’টি উদ্ধার করতে ব্যবস্থা নেওয়ার।

এ বিষয়ে জানতে চাইলে বাঘেরহাট নচিয়ামামুদপুর গ্রামের অনেকেই বলেন গত ২ দিন যাবত নীলগাই ২ টি প্রথমে চেড়াভাঙ্গা সংলগ্ন পাহাড়ের টিলার উপর কয়েকজন ছোট বাচ্চা দেখতে পেয়ে বাড়িতে তাদের অভিভাবকদের খবর দেন। তারা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পরে শত শত মানুষ নীল গাই ২টিকে দেখার জন্য ভিড় করলে গরু ২টি ভয় পেয়ে  দিক বেদিক ছুটাছুটি করতে থাকে এবং মানুষের চোখের আড়ালে চলে যায়।পরে বিভিন্ন গ্রাম থেকে সংবাদ আসে গরু গুলো তারা বিভিন্ন স্থানে দেখতে পেয়েছেন।

সবশেষ ফেসবুক পোস্টের মাধ্যমে মধুপুরের দক্ষিণ লাউফুলায় একটি নীল গাই আটকের দাবি করা হয়়।