সাংবাদিক কামাল তার প্রিয় বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর ভাটিয়ালপুর দোনা গাজী পাটোয়ারী বাড়ীর দৈনিক আমাদের সময় পত্রিকার হেড অফিসের স্টাফ রিপোর্টার “মোঃকামাল হোসেন জুয়েলে” এর পিতা মোঃ আবু তাহের পাটোয়ারী সৌদি আরবে নাজরান শহরে করনো আক্রান্ত হয়ে বেশ কিছু দিন যাবৎ আর্মি ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাসায় ফিরে পুনরায় আবার ডিউটিতে যাতায়াত করেন।
তিনি এক মাসের মতো অফিস করার কিছুদিন পরে হঠাৎ শারীরিক অবস্থা আস্তে আস্তে আবার অবনতির দিকে চলে যায়। এ অবস্থায় খাওয়া দাওয়ার রুচি দিন দিন নষ্ট হয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়! সারাক্ষণ বিছানায় থাকতে থাকতে হাঁটা চলাফেরা বন্ধ হয়ে যায়।

বর্তমান চৌদ্দ দিন পানির উপর দিয়ে জীবন বেঁচে আছে। জীবন মৃত্যুর সন্নিকটে আছে।
তাই সকল শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব, ভাই, বোন ও দেশবাসীর কাছে সাংবাদিক কামাল তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
সাংবাদিক কামাল বলেন, বাবার হঠাৎ এমন অসুস্থতার খবর শুনে আমি’সহ পরিবারের সবাই ভীষণ ভেঙ্গে পড়েছি।
আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমার বাবাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।
দেশবাসীর কাছে দোয়া চাইছি, সবাই যেন আমার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
কারণ বাবা ছাড়া পৃথিবীটা আমি কল্পনা করতে পারিনা। বাবার ছায়াতলে সারাটা জীবন কাটাতে চাই আমি।’
কারণ বাবা ছাড়া পৃথিবীটা আমি কল্পনা করতে পারিনা। বাবার ছায়াতলে সারাটা জীবন কাটাতে চাই আমি।’