শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে খানজাহান আলী থানা জামায়াতের হুইল চেয়ার বিতরণ

শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজাহান আলী থানা শাখার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান গতকাল উওর শিরোমণি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার । থানা আমির হাসান মাহমুদ টিটোর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা উত্তর জেলা আমীর মাওঃ এমরান হুসাইন , জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম, মুহাঃ আশরাফুল আলম, গাজী মোর্শেদ মামুন, মোস্তফা গোলাম সরওয়ার , আব্দুল খালেক, হেমায়েত হোসেন মোড়ল, কাগজী সোলায়মান, ওয়াহিদুল ইসলাম, দাউদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করতে হবে, ইসলামী শাসন ব্যাবস্থ্যা প্রতিষ্ঠা ছাড়া সুবিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয় ।