1

ত্রিশালে করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক র‌্যালী

 

এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধকল্পে জনগণকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করার লক্ষ্যে র‍্যালী করা হয়েছে।

রবিবার (২১ মার্চ) সাড়ে ১১টায় ময়মনসিংহ জেলা পুলিশের নির্দেশনায় ত্রিশাল থানা পুলিশের আয়োজনে থানা গেইট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি ত্রিশাল থানা চত্বরে এসে শেষ হয়।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিনের নেতৃত্বে র‍্যালীতে থানা পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।