1

বন্ধকৃত  ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও চুড়ান্ত পাওনা পরিশাধের দাবিতে শ্রমিক জনসভা : ৪ দিনের কর্মসুচি ঘোষনা  

শেখ তোফাজ্জেল হোসেন বিশেষ প্রতিনিধি ঃ বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন সোনালি, এ্যাজাক্স,  আফিল, মহসেন , জুট স্পিনার্স সহ সকল   জুট মিল কলকারখানা চালু , বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে  বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পুর্বঘাষিত কর্মসুচি অনুযায়ি সোমবার  বিকাল ৪ টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক  ক্লাব  শ্রমিক নেতা শহিদুল্লাহ খান এর সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক  সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তব্য রাখেন  বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ আমজাদ  হোসেন ,  সাধারন সম্পাদক গোলাম রসুল খান,  সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,  ওয়াহিদ মুরাদ, মোঃ বক্তিয়ার, আঃ ওহাব , নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাবউদ্দিন , সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস,  মোঃ ইমরান হোসেন   প্রমুখ ।   শ্রমিক জনসভা থেকে শ্রমিকদর ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে ৪ দিনের কর্মসুচি ঘোষনা করা হয় ।  কর্মসুচির মধ্যে রয়েছে আগামি  ২৭ জানুয়ারি বুধবার  আফিল মিল শ্রমিক ইউনিয়ন , ২৯ জানুয়ারি শুক্রবার মহসেন জুট মিল শ্রমিক ইউনিয়ন , ৩০ জানুয়ারি শনিবার সোনালি জুট মিল শ্রমিক ইউনিয়ন ১ লা ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় পিকচার প্যালেস মোড় মানববন্ধন। মানববন্ধন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।