মোঃ শফিকুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি :রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে তারাগঞ্জে ০১ (এক) জন অনলাইন ক্যাসিনো জুয়ারী ও ভিসা জালিয়াতির সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত গ্রেফতার, সরঞ্জাম জব্দ।
রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুশান্ত চন্দ্র রায় এর তত্ত্বাবধানে, ডিবি'র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ২৬/০৬/২০২৬ খ্রি. ২৩:৪৫ ঘটিকায় রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ০২নং কুর্শা ইউনিয়নের অভিযুক্ত মোঃ ফরহাদ ইসলাম পাভেল এর পিতার মালিকানাধীন ভাই ভাই টেলিকম দোকানের ভিতর হতে একটি মোবাইল ফোন এবং ভিসা জালিয়াতির হার্ড কপি উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করা হয় এবং অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক ভাবে জানা যায় ধৃত অভিযুক্ত অনলাইন মাধ্যমে ক্যাসিনো জুয়া খেলাসহ অনলাইনে বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজ করে ও ভিসা জালিয়াতি করে জনসাধারনকে সর্বশান্ত করে আসছিল।
ধৃত অভিযুক্তের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা : ১) আল ফরহাদ ইসলাম পাভেল(২২), পিতা- জুলফিকার আলী, মাতা- পারভিন বেগম, কুর্শা ডাঙ্গাপাড়া থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর।
রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় বলেন, "প্রাথমিকভাবে জানা যায় গ্রেফতারকৃত অভিযুক্ত বিভিন্ন অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতির সাথে জড়িত। আমরা রংপুর জেলায় অনলাইন ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রেখেছি।"
এই ব্যাপারে রংপুরের তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]