1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাউজান উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

রাউজান উপজেলা প্রতিনিধি: রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম মুজিবুর রহমান (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আনজু পিতার বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

বুধবার (২৫ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে অলিমিয়াহাট বাজারের মফিজ সওদাগরের ফলের দোকানের ভেতরে এই ঘটনা ঘটে।

জনা যায়, নিহত মুজিব অলিমিয়াহাটের মফিজ সওদাগরের ফলের দোকানে এসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তবে কারা এসেছে কিভাবে এসেছে কিছু জানা যায়নি।

নিহত মুজিবুর রহমানের ২ ছেলে। বড় ছেলে মানসিক সমস্যায় ভুগছেন। ছোট ছেলে প্রবাসে আছে। পেশায় তেমনকিছু উল্লেখযোগ্য না করলেও তবে বিয়ের ঘটকালি করতেন নিহত মুজিব।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ইফতারের বের বাসা থেকে বের হয়েছিল। পরে শুনতে পাই আমার স্বামীকে ৩ টা গুলি করেছে দুর্বৃত্তরা। আমি হাসপাতালে এসে তিনি আর বেঁচে নেই।

নিহতের বড় ভাই আব্দুল আজিজ বলেন, আমরা জানতে পেরেছি ইফতারের পূর্বে একটি চায়ের দোকানে তার সাথে কিছু যু্বকের ঝগড়া হয়েছে। ধারণা করছি ঘটনাটি তারা ঘটিয়েছে।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়েছে। তার শরীরে মোট তিনটি গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাবো।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি