রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ৬ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩ | ২০ মহর্রম ১৪৪৮
৯৯৯ নম্বরে কলে উদ্ধার হলো সুন্দরবনে কুমির
আলী আজীম, মোংলা (বাগেরহাট):এবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার করা হলো সুন্দরবনের একটি কুমির। শনিবার (৮ জানুয়ারী) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন কালেখার গ্রামের জনৈক রাজু ইজারাদার এর বাড়ী থেকে কুমিরটি উদ্ধার করে পূর্ব সুন্দরবন বিভাগের বনরক্ষীরা। পরে এদিন দুপুরে সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে খালে কুমিরটি অবমুক্ত করা হয়। করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবির এ তথ্য জানান। এর আগে (শুক্রবার ৭ জানুয়ারী) বিকালে সুন্দরবনের পশুর নদীতে জেলেদের জালে ধরা পরে কুমিরটি। প্রায় ৪ ফুট লম্বা কুমিরটির বয় আনুমানিক ৭ থেকে ৮ বছর বলে জানায় আজাদ কবির।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.