1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কচুয়ায় নানা সমস্যায় জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‎ ময়মনসিংহে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স উদ্বোধন করেন সেনাপ্রধান বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পটুয়াখালীতে জুলাই অভ্যুত্থানে শহীদ হাসানের পিতার ওপর হামলা নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত ১০ পটুয়াখালী-৪ ইসলামী ভোটে বিভাজন ধীরে এগোচ্ছে বিএনপি চাঁদপুরেশাহরাস্তিতে বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেজ অ্যাডমিনকে গ্রেপ্তার সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের ধানের শীষের পক্ষে প্রচারণা যশোর আচরণবিধি লঙ্ঘন; বিএনপি ও জামাত প্রার্থীকে জরিমানা নড়াইলে ‘জনগণের মুখোমুখি’ প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা

স্বাস্থ্যবিধি মেনে চলবে দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলাচলে বিধিনিষেধ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে সরকার। তবে এবার আন্তঃজেলা গণপরিবহন চলাচল করার সুযোগ দেয়া হয়েছে। অর্থাৎ বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। কিন্তু ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করা যাবে। যাত্রীসহ সবাই মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।

সেই সঙ্গে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে উভয় ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেক সেবা দেয়া যাবে।

৩০ মে মধ্যরাত পর্যন্ত এসব বিধিনিষেধ বহাল থাকবে।

চলাচলে বিধিনিষেধ বলা হলেও সরকারি অফিসে সীমিত কার্যাবলি ছাড়া আর সব ধরনের অফিস, ব্যবসা, দোকানপাট, যানবাহন চালু চলছে।

এর আগে বিধিনিষেধ বাড়ানো হলেও দোকানপাট-শপিংমল খোলা রাখার সুযোগ, শহরের ভেতরে গণপরিবহন চালুর অনুমতি দেয়া হয়েছিল।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে বিধিনিষেধ শুরু হয়েছে। তখন থেকেই দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন বন্ধ আছে।

পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সে সময়ে বিধিনিষেধের শর্তেও নানান পরিবর্তন আনা হয়। সেই মেয়াদ শেষ হবে আজ মধ্যরাতে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি