1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে মর্ডান শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফরিদপুরের দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথবাহিনী মেহেরপুরে প্রতিহিংসার রাজনীতি হবে না-মাসুদ অরুণ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার

সৌদি আরবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশিসহ আহত ১২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২

সৌদি আরবের আভা বিমানবন্দরের দিকে ধেয়ে আসা একটি ড্রোন দেশটির প্রতিরক্ষা বাহিনী আকাশে প্রতিহত করেছে। এ সময় এ ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিমানবন্দরে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সৌদি জোট বলছে, আভা বিমানবন্দরের নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত জোটের পৃথক দুটি বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে সৌদি দুই নাগরিকসহ বাংলাদেশ, নেপাল, ভারত, ফিলিপাইন ও শ্রীলংকার নাগরিক রয়েছেন।

সৌদি আরবের এই বিমানবন্দর লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদির দক্ষিণাঞ্চলীয় এই রাজ্য একেবারে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত। এ ছাড়া দেশটির বিভিন্ন প্রান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বেশিরভাগই সৌদি জোট প্রতিহত করলেও বিভিন্ন সময়ে কয়েকজন নিহত ও আরও অনেকেই আহত হয়েছেন।

সৌদি জোটও প্রায় প্রতিনিয়ত ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হুথিদের নজিরবিহীন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় দুই ভারতীয় এবং এক পাকিস্তানির প্রাণহানির পর ইয়েমেনে হুথিদের ব্যোলিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এলাকা ধ্বংস করে দেয় আমিরাত।

২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
খবর রয়টার্স

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি