রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২২ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩ | ৭ সফর ১৪৪৮
সোনারগাঁয়ে ইকোনমিক জোনে কাটুন কারখানায় অগ্নিকান্ড
মোঃ ঝুমন মিয়া,সোনারগাঁও প্রতিনিধি: সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ড্রাটিয়াল ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামের একটি কাটুন তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ৮ টার দিকে ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে যাচ্ছে।প্রত্যক্দর্শী মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল পৌনে ৮ টার দিকে সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১১ টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোন তথ্য এখনি বলা যাচ্ছে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.