1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ

সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি

মো: মামুন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মো: মামুন, সোনারগাঁও উপজেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল ইসলামের ওপর  আওয়ামী লীগ ও ছাত্রলীগ হামলা  করেছে । (গতকাল) শুক্রবার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় আশরাফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আশরাফুল ইসলাম জামপুর ইউনিয়নের উটমা গ্রামের বাসিন্দা এবং আমির হোসেনের জ্যেষ্ঠ পুত্র। তিনি স্থানীয়ভাবে সাবে  ছাত্রদলের  প্রচার  সম্পাদক

ছিলেন। অভিযোগ উঠেছে, পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী এ হামলা চালায়। হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতা শাহাজালালসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—

▪️ শাহাজালাল (পিতা: জয়নাল, উটমা)

▪️ মুন্না (পিতা: আলমগীর, পেরাব)

▪️ মাহিন (পিতা: আলমগীর, পেরাব)

▪️ ফারুক (পিতা: নবি হোসেন, উটমা)

▪️ আমান উল্লাহ (পিতা: ইদ্রিস, উটমা)

▪️ লালন (পিতা: তারা মিয়া, ইদবারদী, আড়াইহাজার)

▪️ শাহিন (মাজেরচর, পরিচয় অজ্ঞাত)

▪️ সিফাত (পিতা: আলামিন, উটমা)

▪️ শাহালি (পিতা: জয়নাল, উটমা)

▪️ তারিক (বিস্তারিত পরিচয় জানা যায়নি)

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি