1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন

সুদানে বিক্ষোভে ৩ জনকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

সুদানে শনিবার দেশজুড়ে বিক্ষোভের সময় তিনজনকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী। স্থানীয় চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন। বেসামরিক প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে সুদানের রাজপথে নামেন অভ্যুত্থান বিরোধীরা। খবর আল জাজিরার।

দেশটিতে সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান এবং বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে। হাজার হাজার মানুষ সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

সুদানের সেন্ট্রাল ডক্টরস কমিটি জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে সাধারণ মানুষের বিক্ষোভে শনিবার রাজধানী খারতুমে সেনা সদস্যদের গুলিতে তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

তবে সুদানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যার বিষয়টি অস্বীকার করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এক পুলিশ কর্মকর্তা জানান, তাদের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বিক্ষোভকারীরা সুদানের পতাকা হাতে স্লোগান দিতে থাকেন, সেনা শাসন মেনে নেওয়া হবে না। এই দেশ আমাদের। আমাদের সরকার বেসামরিক সরকার। তার রাজধানীর আশে পাশে বিক্ষোভ করতে থাকেন।

প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদকের সরকারকে সরিয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের ক্ষমতা দখলের পর এ সপ্তাহে কয়েক হাজার সুদানি বিক্ষোভ শুরু করেন। তবে বিক্ষোভ দমনে কঠোর অভিযান পরিচালনা করছে সামরিক বাহিনী।

দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা দেশগুলো কয়েক মিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করে দিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বহু গণতন্ত্রপন্থি অধিকার কর্মীকে বন্দি করা হয়েছে।

সুদান টিভির খবরে বলা হয়েছে, হালফায়া ও সোবা সেতু বাদে খার্তুমের অধিকাংশ প্রধান সড়ক ও সেতু বন্ধ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। শহরের কেন্দ্রে, পূর্বাঞ্চলে, উত্তরাঞ্চলে এবং পশ্চিম সুদানে রাজপথে বিক্ষোভ করেন সাধারণ মানুষ।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি