রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ৩ জুন ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ১৬ জিলহজ ১৪৪৭
সিংড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
শহিদুল ইসলাম সুইট সিংড়া (নাটোর) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নাটোরের সিংড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে রুবেল প্রাং (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রুবেল উপজেলার পশ্চিম ভেংড়ী গ্রামের আঃ করিম প্রাং এর ছেলে।স্থানীয়রা জানায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জমিতে সেচ দেয়ার জন্য মোটর সংযোগ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রুবেল। সে গত বছর বামিহাল অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানা নাই, খোঁজ-খবর নিচ্ছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.