1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা বাগেরহাট–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ায় যুবক গ্রেফতার

সালমানের পারফরম্যান্সে মুগ্ধ ইউলিয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার (২৬ নভেম্বর) মুক্তি পেয়েছে তার ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সিনেমাটিতে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন প্রেমিকা ইউলিয়া ভান্তুর।

অনেক দিন থেকেই রোমানিয়ান মডেল ও উপস্থাপিকা ইউলিয়ার সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও এ বিষয়টি এখনো তারা স্বীকার করেননি।

সম্প্রতি মুম্বাইয়ে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অভিনেত্রী দিশা পাটানি, ইউলিয়া, প্রানুতন বেহেল প্রমুখ উপস্থিত ছিলেন। সিনেমাটি দেখার পর ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করেছেন ইউলিয়া।

সালমান ও সিনেমার টিমের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি ক্যাপশনে লিখেছেন, অনেক দিন পর প্রেক্ষাগৃহে সিনেমা দেখাটা বেশ মজার ছিল। আর ‘অন্তিম’ দেখার অভিজ্ঞতা সবদিক দিয়ে অসাধারণ ছিল। চরিত্রগুলোর দৃঢ়তা, ভিজ্যুয়াল, অ্যাকশন, মিউজিক, গল্প এবং বিশেষ করে সালমান খান, আয়ুশ শর্মা, মাহিমা মাখওয়ানা, মহেশ মাঞ্জরেকরের পারফরম্যান্স খুবই চমৎকার ছিল।

‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমাটি পরিচালনা করেছেন মহেশ মাঞ্জরেকর। ২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ সিনেমা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। সিনেমাটিতে একজন দুঃসাহসী শিখ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে সালামানকে। অন্যদিকে, একজন কুখ্যাত গ্যাংস্টারের ভূমিকায় আছেন আয়ুশ শর্মা।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি