ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা থাকলেও সাতক্ষীরা সদর হাসপাতালে তা দীর্ঘস্থায়ী হয়নি বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের উপস্থিতিতে অভিযান শুরু হলেও তিনি চলে যাওয়ার পরপরই কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। এদিকে হাসপাতাল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা পানি ও অপরিষ্কার ড্রেনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু আতঙ্ক তৈরি হয়েছে।শনিবার (১৪ মার্চ) সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের হয়ে সদর হাসপাতালের দিকে যায়। পরে সকাল ১০টা ১৫ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালের আঙিনা ও ড্রেন পরিষ্কারের কার্যক্রম শুরু হয়।এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এবং বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।পরে সকাল সাড়ে ১০টার দিকে শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক সভা আয়োজনেরও কথা ছিল। পাশাপাশি দিনব্যাপী শহরজুড়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়।তবে বেলা ১১টার দিকে জেলা প্রশাসকসহ অতিথিরা সদর হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করার পরই পরিচ্ছন্নতা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায় বলে স্থানীয়রা জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]