1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা বাগেরহাট–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ায় যুবক গ্রেফতার

সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার জন্য আবেদন করেছে তাদের সবাইকে যোগ্যতা অনুযায়ী এমপিও করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের যতোগুলো প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হবে। তাদের সবাইকে এমপিওভুক্ত করা হবে। কোনো প্রতিষ্ঠানকে বঞ্চিত করা হবে না। হয়তো আমাদের বাজেট কম থাকবে, সে অনুযায়ী তারা কম সুযোগ-সুবিধা পাবে। কিন্ত সবাইকে এমপিওভুক্ত করা হবে।

করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কি না জানতে চাইলে দীপু মনি বলেন, আমরা আশা করি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি না হয়। তবে পরিস্থিতির কারণে যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা ব্যবস্থা নেবো।

শিক্ষামন্ত্রী বলেন, সবকিছুর ঊর্ধ্বে আমাদের সন্তানদের সুরক্ষা। তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।

আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর একেবারে নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে। আগামী বছর এমনটা হবে না। আমরা যেভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি আশা রাখছি এবারের চেয়ে অনেক আগে পরীক্ষা হবে। বছরের প্রথমভাগে না হলেও মাঝামাঝি সময়ে এসব পরীক্ষা হবে।

এসময় চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

পাশাপাশি এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে যাদের টিকা দেওয়া হয়নি বা টিকার প্রথম ডোজ নিয়েছে, তাদের পরীক্ষার পরপরই দ্রুত টিকা দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি