রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১১ মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ২১ রমজান ১৪৪৭
শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে স্মারকলিপি পেশ
শেখ আজিজুর রহমান, খান জাহান আলী থানা প্রতিনিধি: বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন' এর উদ্যোগে খুলনার আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বছরের পর বছর বন্ধ থাকা বেসরকারি পাট কল মহাসেন, সোনালী, এ্যযাক্স, জুট স্পিনার্স, আফিল, হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিকদের ঈদের পূর্বে এককালিন বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার এর নিকট স্মারকলিপি প্রদান করেছে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নেতৃবৃন্দ।
গতকাল সকাল ১১ টায় এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি সেখ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগর সহ সভাপতি মহাফুজুর রহমান, এস এ এম মাহফুজুর রহমান, শ্রমিক নেতা শ্রমিক নেতা খান আব্দুস সামাদ, মোহাম্মদ সোলায়মান শেখ, হায়দার আলী,আব্দুস সাত্তার, আইনুদ্দিন, সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাস, কাজী মোস্তাফিজুর রহমান মোঃ মাসুম ,মেহেদী হাসান সিকদার, সৌরভ হোসেন, হেলাল উদ্দিন সলেমান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.