সোহেল সিকদার,মাদারীপুর জেলা প্রতিনিধি:পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেতা এবং চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা (তোতা) । তিনি শিরখাড়া ইউনিয়ন বিএনপি'র প্রতিষ্ঠাতা মরহুম খালেকুজ্জামান খালেক বাঘার ছেলে ইউনিয়ন বিএনপি নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন
ঈদ শুভেচ্ছা বার্তায় সবুজ বাঘা (তোতা) বলেন,
“পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে আমি
শিরখাড়া ইউনিয়নবাসীসহ সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবো। মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধ নির্মূলে কঠোর ভূমিকা পালন করা হবে ইনশাআল্লাহ।”
শেষে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ঈদের আনন্দ সবাইকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]