1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

লোহাগড়ায় অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জান্নাতুল বিশ্বাস, লোহাগড়া নড়াইল
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

জান্নাতুল বিশ্বাস লোহাগড়া,নড়াইলঃ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের সুজাপুর ঈদগাঁহ ময়দানে ৩০টি পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

দরিদ্র ও অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে নলদী ইউনিয়নের সুজাপুর যুব সংঘ এ মানবিক কর্মসূচির আয়োজনে করে।

৩০টি পরিবারের জন্য ঈদ সামগ্রীর প্যাকেজে ছিল, সেমাই, চিনি, কিসমিস, গুঁড়ো দুধ, পোলাওয়ের চাল, তেল, নুডুলসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।”

এ সময় উপস্থিত ছিলেন সুজাপুর যুব সংঘের সভাপতি মো. রিয়াজুল ইসলাম (অন্তর), সাধারণ সম্পাদক ইয়ামিন মোল্লা, মো. মারুফ হাচান জুয়েল সহ-সভাপতি মো. হারুন মোল্লা, সদস্য মিটুল, লিমন, আলিপ, আসিক, জাকারিয়াসহ অন্যান্যরা।#

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি