1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা বাগেরহাট–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ায় যুবক গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্প-৪ এ সিএসপি’র শিশুদের মাঝে এইচসিআই ও সুশীলনের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়াস্থিত রোহিঙ্গা ক্যাম্প-৪ এ আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতকালীন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম (সিএসপি)-এর আওতাভুক্ত শিশুদের শীতের তীব্রতা থেকে সুরক্ষা দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ২৩৯ জন শিক্ষার্থীকে এ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থীকে একটি করে উন্নতমানের কমফোর্টার ও জ্যাকেট এবং শিশুদের মায়েদের জন্য একটি করে উষ্ণ শাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প ইন চার্জ (সিআইসি) ও উপ-সচিব সুরাইয়া আক্তার সুইটি। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং দাতা সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সুশীলনের উপপরিচালক মোস্তফা বাকুলুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির। এছাড়া দাতা সংস্থা এইচসিআই-এর প্রতিনিধি হিসেবে কমপ্লায়েন্স অফিসার মো. নাইমুল হাসান এবং ক্যাম্প ব্যবস্থাপনার পক্ষ থেকে সিএমও ইকবাল হোসেন ও ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সীমিত সম্পদ ও অপর্যাপ্ত আবাসনের কারণে শীতকালে রোহিঙ্গা পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে। এই সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা ঝুঁকিপূর্ণ শিশু ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি