রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩ | ১১ মহর্রম ১৪৪৮
রোজিনার মুক্তির দাবিতে মধুখালী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন
হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিকভাবে লাঞ্চিত ও হেনস্থা করে চুরির অভিযোগে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মধুখালী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টা হতে সাড়ে ১১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।মধুখালী রিপোর্টার্স ইউনিটিরি সভাপতি মনিরুজ্জামান মন্নুর সভাপতিত্বে মধুখালী রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক এ্যাড. মানিক মজুমদার, ইউনিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান সরদার,বিপ্লব কুমার চৌধুরী,শাহজাহান হেলাল,শাহ কুতুব উজ্জামান, মেহেদী হাসান পলাশ, কামরুল ইসলাম, জুয়েল শরীফ প্রমুখ ।বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে চুরির অভিযোগে মামলা দিয়ে হয়রানী,লাি ত ও হেনস্থাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.