1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

রাজপথ থেকে জনপ্রতিনিধি হওয়ার পথে আসমা আজিজ

গোলাম সরোয়ার মেহেদী, জেলা প্রতিনিধি, বরগুনা:
  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

গোলাম সরোয়ার মেহেদী, জেলা প্রতিনিধি, বরগুনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সংসদের সংরক্ষিত নারী আসন। বরগুনা জেলায় এই আসনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজের নাম। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির কারণে জেলার তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব: অ্যাডভোকেট আসমা আজিজ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল থেকে তিনি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নারীদের সংগঠিত করার কাজ করছেন। স্থানীয় সচেতন মহলের মতে, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং মামলা-হামলার শিকার হওয়ার পরেও আদর্শচ্যুত না হওয়া আসমা আজিজ একজন যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ভাবনা: পেশাগতভাবে একজন আইনজীবী হওয়ায় সামাজিক ন্যায়বিচার ও নারী অধিকার রক্ষায় আসমা আজিজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। স্থানীয়রা বলছেন, বরগুনার মতো উপকূলীয় অঞ্চলের নারীদের উন্নয়ন, স্বনির্ভরতা অর্জন এবং সংসদে বলিষ্ঠভাবে স্থানীয় সমস্যাগুলো তুলে ধরার জন্য আসমা আজিজের মতো শিক্ষিত ও দক্ষ নেত্রীর প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে তার অতীত কার্যক্রম প্রশংসিত হয়েছে। দলীয় হাইকমান্ডের ওপর আস্থা : নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই সংরক্ষিত নারী আসনের তপশিল ঘোষণা করা হবে। বিএনপি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উল্লেখযোগ্য সংখ্যক আসন পেতে যাচ্ছে। এই মনোনয়নের দৌড়ে কেন্দ্রীয় ও স্থানীয় অসংখ্য নেত্রী থাকলেও বরগুনার নেতাকর্মীদের একটি বড় অংশ ক্লিন ইমেজের নেতা হিসেবে আসমা আজিজকে গুরুত্ব দিচ্ছেন। স্থানীয় নেতাকর্মীদের অভিমত, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন এবং যাদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে রয়েছে, দল নিশ্চয়ই তাদের মূল্যায়ন করবে। অ্যাডভোকেট আসমা আজিজ সেই প্রত্যাশা পূরণে সক্ষম হবেন বলে তারা বিশ্বাস করেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি